শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ছক্কার সেঞ্চুরি স্টোকসের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : লিডসে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে শুক্রবার তিনি গড়ে ফেললেন দারুণ এক কীর্তি। ক্রিকেটবিশ্বের তৃতীয় ব্যাটার হিসাবে টেস্টে ১০০টি ছক্কার মালিক হলেন স্টোকস।

১৫১তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করলেন স্টোকস। টিম সাউদির বলে ছয় মেরে তিনি এই মাইলফলকে পৌঁছেন। টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড যার, সেই ব্রেন্ডন ম্যাকালাম ঘটনাচক্রে স্টোকসদের কোচ। টেস্টে ম্যাককালাম মেরেছেন ১০৭টি ছক্কা। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। মাত্র ৯৬ টেস্টে ১০০ ছক্কা মেরেছিলেন গিলি।

‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলের টেস্টে ছক্কা রয়েছে ৯৮টি। তালিকার পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জাক কালিস (৯৬)। আশ্চর্যজনক হলেও সত্য যে, টেস্টে ৭৬টি ছক্কা রয়েছে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit