শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

উইন্ডিজের উদ্দেশে রিয়াদসহ ৫ ক্রিকেটার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৩৯ Time View

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটি খেলতে শুক্রবার (২৪ জুন) মাঠে নামছে সাকিবের দল। টেস্ট সিরিজ শেষে আগামী ২ জুলাই থেকে স্বাগতিকদের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে খেলার জন্য এদিনই উইন্ডিজের উদ্দেশে উড়াল দিলেন অধিনায়ক রিয়াদসহ ৫ ক্রিকেটার।

শুক্রবার দুপুরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে উড়াল দিলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মুনিম শাহরিয়ার, শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদ। একমাত্র রিয়াদ ছাড়া বাকি চার ক্রিকেটারের এটি প্রথম উইন্ডিজ সফর। এছাড়া সন্ধ্যায় বিমান ধরবেন তাসকিন আহমেদও।

এর আগে ২০১৮ সালে উইন্ডিজ সফরে গিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল টাইগাররা। এবারও তেমন ভালো কিছুর প্রত্যাশা করছেন মাহমুদউল্লাহ। আশা করছেন, দল ভালো ক্রিকেট খেলবে এবারও।

এদিন উইন্ডিজের উদ্দেশে উড়াল দেয়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, ‘বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয় আর ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। এই মুহূর্তে আমার মনে হয় যে, আমাদের টিমের ব্যালেন্স খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হতে যাচ্ছে আমার মনে হয়।’

মাহমুদউল্লাহ বলেন, তারা (উইন্ডিজ) টি-টোয়েন্টি এবং ওয়ানডে ফরম্যাটে অনেক ভালো দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের কন্ডিশনে খেলাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। শেষবার যখন আমরা গিয়েছিলাম, আমরা ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছিলাম। ইনশাআল্লাহ এবারও চেষ্টা করব সিরিজ জেতার জন্য।’

এদিকে চার বছর আগে উইন্ডিজদের বিপক্ষে টি-টোয়েন্টি খেলা মেহেদী হাসান মিরাজ আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও শর্টার ফরম্যাটে সুযোগ পেয়েছেন। ইয়াসির আলী রাব্বীর চোটে সুযোগ মিলেছে এই অলরাউন্ডারের। মিরাজের অন্তর্ভুক্তিতে খুশি অধিনায়ক রিয়াদ। 

স্কোয়াডে মিরাজের অন্তর্ভুক্তি নিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, মিরাজ ডিজার্ভ করে। সে ভালো পারফর্ম করছে কিছুদিন ধরে। সর্বশেষ বিপিএলেও ভালো খেলেছে। সে স্কোয়াডে আছে, আমি তার অন্তর্ভুক্তিতে খুশি।’

এদিকে, দীর্ঘ পাঁচ মাস পর কোনো টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করা বাংলাদেশ জয় দিয়েই নিজেদের উজ্জীবিত রাখার চেষ্টা করবে। এমনটাই জানালেন অধিনায়ক রিয়াদ।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল-
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসাইন ধ্রুব, ইয়াসির আলি, নাজমুল হোসাইন শান্ত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মাহেদি হাসান, নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম।

কিউএনবি/অনিমা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit