বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’তে ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩-২৫ জুন ২০২২ এ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২২। দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এসিআই লিমিটেড এর অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মটরস এই শো-তে ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল নিয়ে অংশগ্রহণ করছে। 

ফোটন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত কমার্শিয়াল ভেহিক্যাল ব্র্যান্ড। বাংলাদেশে এসিআই মটরস, ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এর একমাত্র পরিবেশক।

ফোটন সমগ্র বিশ্বের ১০০টিরও অধিক দেশে ইতোমধ্যে ১ কোটির বেশি কমার্শিয়াল ভেহিক্যাল বিক্রি করেছে। এসিআই মটরস, কৃষি যন্ত্রপাতি, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, মোটরসাইকেল ব্যবসায় বিক্রয়োত্তর সেবা এবং গ্রাহক সন্তুষ্টিতে দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান। ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এর ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি সর্বাধিক গ্রাহক সন্তুষ্টি অর্জনে বদ্ধপরিকর।

এসিআই মটরস মেলাতে প্রদর্শন করেছে ফোটন এর বিভিন্ন কমার্শিয়াল ভেহিক্যাল যার মধ্যে রয়েছে ১ টন টিএম, ১.২ টন টিএম প্লাস, ১.৫ টন, ৩.৫ টন পিক আপ, অ্যাম্বুলেন্স এবং মিনিবাস। 

এসিআই মটরস এর সার্ভিস এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার আসিফ উদ্দিন এর উপস্থিতিতে ব্র্যান্ড নিউ ১.২ টন টিএম প্লাস লঞ্চ করা হয়। তার সাথে জ্যাক, কান্ট্রি ম্যানেজার, ফোটন মোটর গ্রুপ, এসিআই মটরসের উচ্চপদস্থ কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ফোটন এবং এসিআই মটরস এর কর্মকর্তাবৃন্দ জানান, ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এ নিশ্চিত করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি এবং এসিআই মটরস নিশ্চিত করবে দেশব্যাপী বিক্রয়োত্তর সেবা, যন্ত্রাংশের সহজলভ্যতা এবং গ্রাহক সন্তুষ্টি।

কিউএনবি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit