শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

‘ভারতের চেয়ে ভালো দল পাকিস্তান’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান সময়ের ভারত দলের চেয়ে পাকিস্তান দলকে ভালো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারায় বাবর আজমের পাকিস্তান। সে প্রসঙ্গ টেনেই এ মন্তব্য করেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক।

তার মতে, আসন্ন এশিয়া কাপ জিতবে পাকিস্তান। ফাইনালে ভারতের সঙ্গে দারুণ এক লড়াইয়ে শিরোপা নেবেন বাবর আজম। অবশ্য অন্যান্য দলকে খাটো করে দেখছেন না রশিদ। ভারত-পাকিস্তান দলের মধ্যে তুলনা করতে গিয়ে রশিদ লতিফ বলেন, গত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের জয় পুরো দলের মনোবল বাড়িয়ে দিয়েছে। আশা করছি ম্যান ইন গ্রিনরা আসন্ন এশিয়া কাপেও একই ফর্মের প্রতিফলন ঘটাবে (ভারতকে হারাবে)।

এর পর এ সাবেক তারকা বলেন, আমি আশাবাদী পাকিস্তান এশিয়া কাপ ২০২২ জিতবে। নিঃসন্দেহে অন্যান্য দলও দারুণ প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে এশিয়া কাপের মূল প্রতিযোগিতা ভারত ও পাকিস্তানের মধ্যে হবে। ভারত নিঃসন্দেহে একটি ভালো দল। কিন্তু পাকিস্তান বর্তমানে যেভাবে ক্রিকেট খেলছে তার কোনো উদাহরণ নেই। পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মতো খেলোয়াড় রয়েছে, যারা বর্তমানে আইসিসির সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছে।

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit