বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

রাশিয়াকে জার্মানির সঙ্গে তুলনা করলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে বারবারই তুলনা হচ্ছে গত শতাব্দীতে হয়ে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের। সর্বশেষ এ তুলনা টানলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তার দাবি, ইউক্রেন যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুনরাবৃত্তি হচ্ছে।

বুধবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষ্যে এ কথা বলেন জেলেনস্কি। খবর আলজাজিরা।

জেলেনস্কি বলেন, ১৯৪১ সালের ২২ জুন সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করার পর নাৎসি জার্মানি যা করেছিল, সেই একই কাজ গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে করেছে রাশিয়া।

তিনি বলেন, আজ ২২ জুন, যুদ্ধে নিহতদের শোক ও স্মরণ দিবস। বিংশ শতাব্দীর এই যুদ্ধ ইতিহাসে চিরকাল থাকবে এবং এর পুনরাবৃত্তি হবে না। কিন্তু এটি র পুনরাবৃত্তি হয়েছে।

জেলেনস্কির ভাষায়, আজ এমন কথার অভাব নেই যে, নাৎসিরা (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়) ২২ জুন সোভিয়েতে যা করেছিল, গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে সেটিই করেছে রাশিয়া…। সে সময় আক্রমণ শুরুর সকাল থেকে হানাদারের পরাজয় পর্যন্ত ১৪১৮ দিন অপেক্ষা করতে হয়েছে। আমাদের ভূখণ্ডকে মুক্ত করতে হবে এবং বিজয় অর্জন করতে হবে, তবে দ্রুত। অনেক দ্রুত।’

তিনি আরও বলেন, এটি আমাদের জাতীয় লক্ষ্য এবং আমাদের অবশ্যই এটি অর্জনের জন্য প্রতিদিন কাজ করতে হবে। শুধু রাষ্ট্রই নয়, যখন যেখানে সম্ভব প্রতিটি নাগরিককেও কাজ করতে হবে।

কিউএনবি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit