মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ইসরাইলের মরুভূমিতে খোঁজ মিলল ১২০০ বছর পুরনো মসজিদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রত্নতাত্ত্বিকরা দেশটির দক্ষিণ মরুভূমিতে ১ হাজার ২০০ বছর পুরনো একটি প্রাচীন মসজিদের খোঁজ পাওয়ার কথা জানিয়েছেন।

পুরাকীর্তিবীদরা জানিয়েছেন, এ অঞ্চলের মানুষদের খৃষ্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার বিষয়টি সামনে এসেছে এর মাধ্যমে। 

ইসরাইলের পুরাকীর্তি অথরিটি জানিয়েছে, বেদুঈন শহরের রাহাতে একটি নতুন আবাসিক অঞ্চল তৈরির কাজ করার সময় মসজিদটির খোঁজ মেলে। তারা জানিয়েছে, মসজিদটি প্রায় ১২০০ বছরের পুরনো। 

মসজিদটি নেগেভ মরুভূমিতে অবস্থিত। এটিতে একটি রুম এবং মক্কার দিকে মুখ করা একটি মিনার পাওয়া গেছে।

মিনারটি দেখেই বোঝা গেছে এটি একটি মসজিদ। আর এ মসজিদটিতে একসঙ্গে কয়েক ডজন মানুষ আদায় করতে পারতেন।

ইসরাইলের পুরাকীর্তি অথরিটি জানিয়েছে, মসজিদটির কাছেই একটি বিলাসবহুল বাড়ি পাওয়া গেছে। সেখানে পাওয়া পুরনো জিনিসপত্র থেকে বোঝা গেছে পরিবারটি ধনী ছিল।

এদিকে তিন বছর আগে এই একই এলাকায় আরেকটি মসজিদের খোঁজ পেয়েছিলেন ইসরাইলের পুরাতত্ত্ববীদরা।

তারা জানিয়েছেন, এখানে যে  দুটি মসজিদ পাওয়া গেছে এগুলো ইসলাম ধর্ম প্রবর্তনের প্রথমদিকের নিদর্শন।

তারা আরও জানিয়েছে, মসজিদটি এ অঞ্চলে নতুন একটি ধর্ম-ইসলাম, নতুন শাসক এবং সংস্কৃতির বর্ণনা দেয়। 

এ অঞ্চলে ধীরে ধীরে ইসলাম প্রসার লাভ করেছে বলেও জানিয়েছে ইসরাইলি অথরিটি। বলা হয় ৭০০ শতকে প্রথম ইসলাম ধর্মগ্রহণ করে এখানকার মানুষ।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, পুরনো মসজিদটি হয়ত ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করা অথবা নামাজ আদায়ের জন্য ব্যবহার করা হবে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit