মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আসামে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৮২ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আসামের চলমান বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে।

নজিরবিহীন বৃষ্টি আর বন্যার পানিতে গ্রাম, ক্ষেত খামার, বাড়িঘর-সব পানির নিচে তলিয়ে গেছে।

ব্রহ্মপুত্রের পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এবং ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় সহসাই বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি লক্ষণ দেখছেন না আবহাওয়াবিদরা।  

এদিকে, বন্যা কবলিতদের উদ্ধারে একযোগে মাঠে নেমেছে রাজ্য সরকারের বিভিন্ন উদ্ধারকারী সংস্থার সদস্যরা।

বন্যাকবলিত এলাকাগুলোতে যাতে পর্যাপ্ত খাবার ও জরুরি ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছায় সে লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।

বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় এবং ত্রিপুরাতে। চেরাপুঞ্জিতে প্রবল বর্ষণ অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে আরও বহু অঞ্চল। 

কিউএনবি/অনিমা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit