বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

৪৪তম বিসিএস প্রিলিমিনারির ফল আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশিত হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। ফল প্রকাশের জন্য বুধবার পিএসসিতে এক জরুরি সভা ডাকা হয়েছে। সভা শেষে ফল প্রকাশ করা হবে। চলতি বছরের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হয়। এতে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন।

 

 

কিউএনবি/আয়শা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit