বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ক্ষতিগ্রস্ত চাষিদের বীজ ও সার দেবে সরকার: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : বন্যায় ক্ষতিগ্রস্ত সবজি চাষিদের পরবর্তীতে রবি শস্য আবাদে সরকার বিনামূল্যে বীজ ও সার দেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বন্যায় এ পর্যন্ত যতটুকু ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়ার জন্য সরকার খুবই তৎপর এবং এ ব্যাপারে তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। আমাদের পর্যাপ্ত বীজ আছে। যদি বীজতলা নষ্ট হয়ে যায়, নতুন করে আবার বীজতলা আমরা করব। 

আব্দুর রাজ্জাক আরও বলেন, এখন কোনো মেজর ফসল নেই। তবে বাংলাদেশে এ সময়ে তো বন্যা দীর্ঘস্থায়ী হয়। তাহলে আমনের একইটাই সম্ভাবনা রয়েছে ক্ষতি হওয়ার। তারপর আউশও ক্ষতি হচ্ছে। এগুলো দেখে আমরা পুর্নবাসন কর্মসূচি…। কৃষিমন্ত্রী বলেন, আমাদের ১১ লক্ষ হেক্টর জমিতে আউশ আছে। সেখানে আমাদের ৫০ হাজার হেক্টরের মতো আক্রান্ত হয়েছে। কাজেই এখনো ওইরকম কোনো ক্ষতি হয়নি। 

আঞ্চলিক আন্তঃসরকার সংস্থা সাউথ এশিয়া কো অপরেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম আয়োজিত এ অনুষ্ঠনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাইট্রোজেন দূষণ নীতি ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশের সময় বন্যা নিয়ে কথা বলেন মন্ত্রী।
 

 

 

কিউএনবি/আয়শা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit