মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র দিল জার্মানি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে জার্মানির শক্তিশালী যুদ্ধাস্ত্র পৌঁছালো ইউক্রেনে। এই অস্ত্রের সাহায্যে ৪০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে ইউক্রেন।

দীর্ঘদিন ধরে জার্মানির কাছে অত্যাধুনিক অস্ত্র চাইছিল ইউক্রেন। গত সপ্তাহে জার্মানি জানিয়েছিল, তারা সেই অস্ত্র ইউক্রেনের হাতে তুলে দেবে। মঙ্গলবার সেই অস্ত্র পৌঁছেছে ইউক্রেনের হাতে। এদিনই জার্মান সরকার ইউক্রেনকে দেওয়া অস্ত্রের একটি তালিকা প্রকাশ করেছে।

জার্মান অস্ত্র পাওয়ার পরে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী। টুইট করে করে তিনি জানিয়েছেন, জার্মান অস্ত্র পাওয়ার পরে ইউক্রেনের অস্ত্রাগার অনেক শক্তিশালী হলো।

সাতটি হাউইৎজারের পাশাপাশি ইউক্রেনকে ১৪ হাজার ৯০০ ট্যাঙ্কধ্বংসকারী মাইন দিয়েছে জার্মানি। দেয়া হয়েছে ৫০০টি স্টিংগার এয়ার ডিফেন্স মিসাইল। দুই হাজার ৭০০টি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলও আছে তালিকায়। এরসঙ্গে ১৬ মিলিয়ন রাউন্ড হ্যান্ড গানের কার্তুজ দেওয়া হয়েছে ইউক্রেনকে। রয়েছে হ্যান্ড গ্রেনেডও। এছাড়া সেনাবাহিনীর জন্য পাঠানো হয়েছে গাড়ি, স্লিপিং ব্যাগ এবং টেন্ট।

দীর্ঘদিন ধরেই জার্মানির কাছে বিধ্বংসী অস্ত্র চাইছিল ইউক্রেন। কিন্তু প্রাথমিকভাবে জার্মানি তা দিতে অস্বীকার করেছিল। জার্মানির বক্তব্য ছিল, শক্তিসাম্য বজায় রাখতেই জার্মানি ওই পথ নিয়েছিল। কিন্তু জার্মানির ওই পদক্ষেপ নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। ইউক্রেন প্রকাশ্যে জার্মানিকে ভর্ৎসনা করেছে। ন্যাটোর অন্য দেশগুলোও জার্মানির উপর চাপ সৃষ্টি করেছে। শেষপর্যন্ত বহু প্রতিক্ষিত জার্মান অস্ত্র পৌঁছালো ইউক্রেনে।

সূত্র: ডয়চে ভেলে

কিউএনবি/অনিমা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit