শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৫০

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আজ ভোরে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে আফগানিস্তান ও পাকিস্তান। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর।

বুধবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলিতে পাকতিকা প্রদেশে স্ট্রেচারে আহত ব্যক্তিদের, ধ্বংসস্তূপ এবং বাড়িঘর ধ্বংস দেখানো হয়েছে। খবর বিবিসির।

একজন স্থানীয় সরকারী কর্মকর্তা বিবিসিকে বলেন, মৃতের সংখ্যা ২৫০ জনের বেশি বাড়তে পারে। এছাড়াও আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি মানুষ।

ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে আঘাত হানে।

রয়টার্স জানিয়েছে, এদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএসএসসি) জানিয়েছে, ভূমকম্পটির তীব্রতা উৎপত্তিস্থল থেকে ৫০০ কিলোমিটার দূরেও অনুভূত হয়, যার প্রভাব পড়ে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের অন্তত ১২ কোটি মানুষের ওপর।

পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েটাসহ অন্যান্য অঞ্চলেও এর তীব্রতা অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন।  

এর আগে গত শুক্রবার ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইসলামাবাদ, পেশওয়ার, রাওয়ালপিন্ডি, মুলতান। এ ছাড়া ফয়সালাবাদ, অ্যাবোটাবাদ, সোয়াট, বুনার, কোহাত এবং মালাকান্দেও ওই কম্পন অনুভূত হয়।

কিউএনবি/অনিমা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit