শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

কিয়েভ সফরে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে পৌঁছেছেন। তিনি কিয়েভের কাছাকাছি শহর বুচা ও বোরোদিয়াঙ্কাও ঘুরে দেখেছেন।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এ সময় তিনি ইউক্রেনকে বলেন, লাক্সেমবার্গ আপনাদের পাশে আছে।

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী বলেন, বুচার অকল্পনীয় মানবিক ট্র্যাজেডি বর্ণনা করার মতো কোনো শব্দ নেই।

তিনি বলেন, এই নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা, বিচার করা এবং শাস্তি দেওয়া নিশ্চিত করার জন্য ইউক্রেন লুক্সেমবার্গের ওপর নির্ভর করতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেটেল ইউক্রেনের মহান বন্ধু এবং ইউক্রেনের প্রতি লুক্সেমবার্গের সহায়তা তার প্রতিরক্ষা বাজেটের ১৫ শতাংশ ছিল।

তিনি বলেন, ইউক্রেনের জনগণের প্রতি তার (লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল) আন্তরিকতার জন্য এবং যুদ্ধপরবর্তী পুনর্গঠনে অংশ নেওয়ার জন্য লুক্সেমবার্গের প্রস্তুতির জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।

 

কিউএনবি/অনিমা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit