শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

ব্লাড ক্যান্সারে আক্রান্ত পানামার প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পানামার প্রেসিডেন্ট লরেন্তিনো কর্টিজো (৬৯) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সোমবার তিনি নিজেই এ খবর জানান।

এ নিয়ে কর্টিজো জানান, তিনি ভালো বোধ করছেন এবং সুস্থ আছেন। 

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট কর্টিজো বলেন, “মে মাসের শেষের দিকে রুটিন পরীক্ষার পর ডাক্তাররা রক্তে হিমোগ্লোবিন ও শ্বেতকনিকা কমে যাওয়ার বিষয়টি শনাক্ত করেন। এরপর বায়াপসি শেষে শরীরে ক্যান্সার শনাক্ত হয়।”

প্রেসিডেন্ট জানান, রোগের মাত্রা সম্পর্কে জানতে জুলাই মাসে তিনি যুক্তরাষ্ট্রের হিউস্টনে আবারো পরীক্ষা করাবেন। 

তিনি আরো বলেন, “আমি বলতে চাচ্ছি আমি ভালো আছি, সুস্থ আছি। এ কারণে আমি আমার নিয়মিত কাজকর্ম চালিয়ে যাবো।”

বিশেষজ্ঞ ডাক্তার জুলিও স্যান্ডোভাল জানান, প্রেসিডেন্টের ব্লাড ক্যান্সার শনাক্ত হয়েছে। এই ধরণের ক্যান্সারের কারণে হিমোগ্লোবিন কমে যায় এবং প্লাটিলেট ও শ্বেতকনিকার মাত্রা অস্বাভাবিক থাকে। 

তিনি আরো জানান, এতে রোগী দুর্বল হয়ে পড়ে এবং ওজন কমতে থাকে। স্যান্ডোভাল বলেন, “এটি জেনেটিক ব্যাধি এবং শরীরে এটি নীরবে ছড়াতে থাকে। বয়স ৬০ এর পর প্রকাশ পায়। এক্ষেত্রে সাধারণত রোগী ছয়মাস থেকে ১৫ বছর পর্যন্ত বাঁচে।”

কিউএনবি/অনিমা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit