মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ইউক্রেনে মার্কিন নাগরিক নিহত, স্বীকার করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মার্কিন নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্টিফেন জাবিয়েলস্কি (৫২) নামে ওই মার্কিন নাগরিক গত ১৫ মে যুদ্ধে নিহত হন। সোমবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর প্রচারিত হয়। খবর রয়টার্সের।

জাবিয়েলস্কি নিউইয়র্ক থেকে সম্প্রতি ফ্লোরিডায় চলে এসেছিলেন। তিনি তার স্ত্রী ও স্ত্রীর পাঁচ সন্তানের সঙ্গে থাকতেন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইউক্রেনে জাবিয়েলস্কির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ এবং তাদের যাবতীয় কনস্যুলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বিবৃতিতে মার্কিন নাগরিকদের ইউক্রেনে না যাওয়ার আগের সতর্কবার্তার পুনরাবৃত্তি করা হয়। একই সঙ্গে বলা হয়, ইউক্রেনে কোনো মার্কিন নাগরিক অবস্থান করে থাকলে তাদের অবিলম্বে দেশে ফেরা উচিত। ইউক্রেনে বেশ কয়েকজন আমেরিকান যোদ্ধা নিখোঁজ হওয়ার পর জাবিয়েলস্কির মৃত্যুর খবর শোনা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit