শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

উইম্বলডনে জর্জিয়ার হয়ে খেলবেন রাশিয়ার টেনিস তারকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ২৭ জুন থেকে যুক্তরাজ্যে শুরু হচ্ছে টেনিসের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট উইম্বলডন। চলবে ১০ জুলাই পর্যন্ত। তবে এই টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি নেই রাশিয়া ও বেলারুশের খেলোয়ড়দের। ইউক্রেনে রাশিয়ার আগ্রসনের কারণে গত এপ্রিলেই এই সিদ্ধান্ত নিয়েছিল উইম্বলডন। এই পরিস্থিতিতে রুশ খেলোয়াড় নাতেলা জালামিদজে নিজের জাতীয়তাই বদলে ফেললেন।

রাশিয়ার বদলে জর্জিয়ার হয়ে খেলবেন ২৯ বছর বয়সী নাতেলা জালামিদজে। তিনি জুটি বাধবেন সার্বিয়ার আলেকসান্দ্রা ক্রুনিকের  সঙ্গে। এই বিষয়ে উইম্বলডনের এক মুখপাত্র জানান, ‘কোনো খেলোয়াড়ের জাতীয়তা সংজ্ঞায়িত করে সে যে পতাকার অধীনে পেশাদার ইভেন্টে খেলে। এটি ট্যুরস এবং আইটিএফ এর একটি সম্মত প্রক্রিয়া। ’

এদিকে, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র ওপেনে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো বাধা নেই। নিরপেক্ষ পতাকার অধীনে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকছে। ফরাসি ওপেনেও এই নিয়ম ছিল।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit