সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

‘ক্যাসিনো সম্রাটের’ অভিযোগ গঠন শুনানি ৬ জুলাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ও রাজধানীতে ক্যাসিনোকাণ্ডের মূলহোতা হিসেবে পরিচিত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন ও অভিযোগ গঠন শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২৪ মে ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সম্রাট। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত ১৮ মে দুর্নীতির এ মামলায় সম্রাটের জামিন বাতিল করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে সাত দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এর আগে ১১ মে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত।

গত ১১ এপ্রিল ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার মাদক মামলায় তার জামিন মঞ্জুর করেন। আর গত ১০ এপ্রিল ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অর্থপাচার মামলায় ও অস্ত্র মামলায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ২০১৯ সালের ১২ নভেম্বর বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit