শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে?

ঢাকায় সন্ধ্যার পর আবার বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ সোমবার সন্ধ্যার পর আবারও বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় থেমে থেমে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ মেঘলা থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে অস্থায়ী দমকা হাওয়াসহ ২৫ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত এর বেগে বৃদ্ধি পেতে পারে।

এদিকে, বন্যাকবলিত সিলেটে আগামী এক সপ্তাহে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। এতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেটের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সিলেটের পাশাপাশি চট্টগ্রাম-বরিশালেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার ঢাকা, রংপুর ও রাজশাহীতে বৃষ্টি কম হতে পারে। বুধবার থেকে সারা দেশে বৃষ্টি আবারও বাড়বে। রংপুর, রাজশাহী ও ঢাকায় কাল মঙ্গলবার এক দিনের জন্য বৃষ্টি কমবে। পরদিন বুধবার থেকে আবারও বাড়বে।

 

কিউএনবি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit