বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
টিকটকের শিশু নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা, সতর্ক করেছিলেন খোদ কর্মীরাই তাসকিনের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং, সেরা রেটিং তানজিদের নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ভাইরাল ভিডিওকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি সৌদির সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত?

বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের জন্য রাষ্ট্রপতির নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৩১ Time View

ডেস্কনিউজঃ রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম জোরদার করার পাশাপাশি সকল স্তরে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের নির্দেশ দিয়েছেন।

রোববার সন্ধ্যায় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণকারী ১৯ বিশ্ববিদ্যালয়ের ভিসিগণদের সাথে বঙ্গভবনে এক সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষ করে গড়ে তুলতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চাহিদা ভিত্তিক নতুন নতুন বিষয় অন্তর্ভুক্তিকরণ এবং যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করার তাগিদ দেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সাক্ষাৎকালে ভিসিগণ গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয়সহ তাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধান গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করায় ভিসিগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি অনেকটাই কমেছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

কিউএনবি/বিপুল/১৯.০৬.২০২২/ রাত ১১.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit