শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

‘আম রপ্তানির জন্য দুটি কার্গো বিমান ক্রয়ের নির্দেশনা’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : কমিউনিটি ট্যুরিজমের অপার সম্ভাবনা রয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এ কথা বলেছেন। সেই লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবে বাংলাদেশ পর্যটন করপোরেশন। 

রোববার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে আম উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জের আমের প্রশংসা করে তিনি বলেন, বিশ্বের প্রায় সব দেশে আম উৎপাদন হলেও চাঁপাইনবাবগঞ্জের আমের স্বাদ পৃথিবীর কোথাও পাওয়া যায় না। 

এ প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে আম রপ্তানির জন্য এরই মধ্যে দুটি কার্গো বিমান ক্রয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকারের উন্নয়ন প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে উন্নয়ন করছে। বর্তমান দৃষ্টিনন্দন রাজশাহী শহরের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক বিমানবন্দর টার্মিনাল ও রানওয়ে নির্মাণের কাজ দ্রুততই শুরু হবে।

এদিকে আম উৎসব আয়োজনকে কেন্দ্র করে মন্ত্রী বলেন, এরকম লাইভ ম্যাংগো মিউজিয়াম বিরল একটি দৃষ্টান্ত। আম উৎসবের বিষয়ে হতাশা ব্যক্ত করে মন্ত্রী বলেন, ব্র্যান্ডিং হিসেবে চাঁপাইনবাবগঞ্জের আমকেই বোঝায়। এই জেলাকে আমের রাজধানী ঘোষণা করা হয়েছে। তাই আরো বৃহৎ পরিসরে আম উৎসব করা প্রয়োজন ছিল। এখানে গ্রামীণ মেলা নাগর দোলা এসব থাকা দরকার ছিল। আগামী আম মৌসুম থেকে বিশাল পরিসরে আম উৎসব পালনের প্রস্তাব করেন মন্ত্রী। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আলি কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের প্রমুখ। 

পরে মন্ত্রী ও অতিথিরা আম প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন। উৎসবে জেলার পাঁচ উপজেলার প্রায় ১শটি জাতের আম স্টলে প্রদর্শিত হয়। 

এর আগে দুপর ১২টার দিকে বেলুন উডিয়ে আম উৎসবের উদ্বোধন এবং একটি বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন মন্ত্রী। 

এদিকে আম উৎসবে প্রদশর্নীর স্টলে আম চাষি ও কৃষকদের আমের অংশগ্রহণ থাকলেও আলোচনা সভায় আম চাষি, বাগান মালিক, উদ্যোক্তা, আম সংগঠক ও ব্যবসায়ীদের সম্পৃক্ত না করায় ক্ষোভ প্রকাশ ও হতাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। 

এছাড়া মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আম উৎসবের আয়োজন করা হলেও আলোচনা ও স্টল প্রদর্শন শেষে মন্ত্রীর অনুষ্ঠানস্থল ত্যাগের পরপরই স্টলগুলো গুটিয়ে নেন অংশগ্রহণকারীরা। মোটা অংকের অর্থ খরচ করে আম উৎসব আয়োজন নিয়ে প্রশ্ন দেখা দেয় স্থানীয়দের মাঝে।

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit