রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরিয়ে নিল আমেরিকা মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ ভারতকে নাস্তানাবুদ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড আজকের স্বর্ণের দাম ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে চাঞ্চল্যকর ৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেফতার নিকলী হাওরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’, মাঠেই রেফারিকে মেসি ম্যারাডোনাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি, বিশ্বকাপে অ্যাসিস্টের নতুন ইতিহাস

ধর্মীয় হিংসা বিতর্কে মুখ খুললেন সাই পল্লবী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : ধর্মীয় সংঘাত ও হিংসা নিয়ে মুখ খুলে বিতর্কের মুখে পড়তে হয়েছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা সাই পল্লবীকে। অবশেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী জানিয়ে দিলেন, তার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি মোটেই কাশ্মীরি পণ্ডিতদের ঘটনাটিকে ছোট করে দেখাতে চাননি। এবার থেকে মনের কথা খুলে বলার আগে তিনি দু’ বার ভাববেন।

ঠিক কী বলেছেন তিনি? তার কথায়, ”যেভাবে আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি বামপন্থী নাকি দক্ষিণপন্থী। আমি এই বিষয়টি পরিষ্কার করে বলতে চাই, আমি নিরপেক্ষ। নিজেদের বিশ্বাসের কথা বলার আগে আমাদের সবার প্রথমে ভাল মানুষ হয়ে উঠতে হবে। এবং অবদমিতদের সুরক্ষা দিতে হবে যে কোনও মূল্যে।”

সেই সঙ্গে তিনি বলেন, ”আমি মনে করি না আমাদের কারওরই অধিকার রয়েছে কারও প্রাণ নেওয়ার। একজন মেডিক্যাল স্নাতক হিসেবে আমি মনে করি, সমস্ত জীবনই সমান এবং গুরুত্বপূর্ণ। আমি চাই না, এমন দিন আসুক যেদিন কোনও শিশু জন্মানোর পরে নিজের পরিচয় নিয়ে আতঙ্কিত হয়ে থাকবে। আমি কামনা করব, এমন দিন যেন না আসে।”

বিতর্ক তৈরি হওয়ার পরে তিনি যে নিজেকে একলা অনুভব করেছেন তাও পরিষ্কার করে দিয়েছেন পল্লবী। সেই সঙ্গে জানিয়েছেন, তিনি বুঝতে পারছিলেন না তিনি কী ভুল করেছেন। তিনি সব সময়ই নিরপেক্ষ হয়ে কথা বলেন বলে দাবি পল্লবীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বহু আলোচিত ছবি ‘কাশ্মীর ফাইলস’-এর প্রসঙ্গ টেনে সাই পল্লবী বলেছিলেন, কাশ্মীরি পণ্ডিতদের হত্যা এবং করোনা আবহে গাড়িতে গরু নিয়ে যাওয়া মুসলিম ব্যক্তির উপর আক্রমণ করা সমান অপরাধ। অভিনেত্রীর এই মন্তব্যকে ঘিরেই তুমুল ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এই মন্তব্যের জেরে অভিনেত্রীর বিরুদ্ধে হায়দরাবাদের সুলতান বাজার থানায় দায়ের হয়েছে অভিযোগ। অবশেষে এই নিয়ে মুখ খুললেন পল্লবী।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit