বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইউক্রেনের ট্যাংক মেরামত কারখানায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি ট্যাংক মেরামত কারখানায় আঘাত হেনেছে রাশিয়ার ইস্কান্দার মিসাইল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনের মাইকোলাইভ শহরে গত ১০ দিনে পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা ১০টি হাউইটজার কামান এবং ২০টি সামরিক যান ধ্বংস করেছে রুশ বাহিনী।

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগার ও জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। আকাশ ও ভূমি থেকে ছোড়া উচ্চ-নির্ভুল অস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্ব দোনবাসের ক্রেমেনচুক এবং লাইসিচানস্কে অঞ্চলে অবস্থিত ওই তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলা চালানো হয়। ওই তেল শোধনাগার ও জ্বালানি ডিপো থেকে ইউক্রেনের সামরিক বাহিনীকে সরবরাহ করা হতো। এছাড়া রাশিয়ানরা ইউক্রেনের সামরিক হার্ডওয়্যারকেও লক্ষ্যবস্তু করছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়  জানিয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit