বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

গবেষণার সারসংক্ষেপে ২৬টি উপাদান থাকবে: ড. বিজন কুমার

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৭০ Time View

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষকদের জন্য ‘গবেষণা প্রস্তাবের জন্য সারসংক্ষেপ লিখন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সভাকক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন।বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদঅসেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারী রিসার্চ বিভাগ কর্তৃক আয়োজিত এ কর্মশালায় প্রধান আলোচক ছিলেন মাইক্রাবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল।তিনি গবেষণা প্রস্তাবের জন্য সারসংক্ষেপ কিভাবে লিখতে হয়, সে বিষয়ে শিক্ষকদের দিক নির্দেশনা দেন। 

তিনি তাঁর উপস্থাপনায় একটি ভালো সারসংক্ষেপ লিখনে ২৬টি উপাদানের কথা বর্ণনা করেন।তিনি আরও বলেন, ‘শিক্ষকদের শুধু গবেষণার জন্য গবেষণা নয়, মানুষের জন্য গবেষণা করতে হবে। গবেষণালব্ধ জ্ঞান যাতে মানুষের কাজে লাগে সে বিষয়টি বিবেচনা করতে হবে।’অন্য বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে অবশ্যই নতুন জ্ঞান তৈরি করতে হবে। আর নতুন জ্ঞান তৈরিতে গবেষণার কোন বিকল্প নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং এর ক্ষেত্রেও গবেষণা একটি গুরুপ্তপূর্ণ অধ্যায়। তাই বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষকদের গবেষণায় মনোযোগী হওয়ার আহবান জানান তারা।সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারী রিসার্চ বিভাগের পরিচালক মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় সূচনা বক্তব্য রাখেন আইকিউএসি’র পরিচালক, গবির সাবেক উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু এতে বিভিন্ন বিভাগের ৭০জন শিক্ষক অংশ নেন। 

 

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit