বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

পাবনায় সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি ও ৮ দফা দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩১৪ Time View

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোট। শনিবার বেলা সাড়ে ১০টায় পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার মুন্নুর পরিচালনায় বক্তব্য রাখেন জোটের সাবেক সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান খোকন, রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, অ্যাড. মুশফিকা জাহান কণিকা, বিপ্লব ভট্টাচার্য, আনিসুর রহমান প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিটি সাংস্কৃতিক কর্মীকে ১০ হাজার টাকা সরকারি ভাতার আওতায় আনতে হবে। অর্থ বছরের বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধিসহ দেশব্যাপী সাংস্কৃতিক সংগঠনগুলোর মাঝে জায়গা বরাদ্দ, প্রতিটি উপজেলায় শিল্পকলা কর্মকতা নিয়োগ, বেতার টিভিতে সকল প্রতিষ্ঠানের শিল্পীদের আর্থিক সহযোগিতা, একমুখী শিক্ষা চালু করাসহ ৮ দফা দাবি অবিলম্বে সরকারকে বাস্তবায়ন করতে হবে।
এসময় বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit