মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সাইকেল থেকে পড়ে গেলেন জো বাইডেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার ডেলাওয়্যার রাজ্যে সমুদ্র সৈকতে স্বস্তির খোঁজে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বিধি বাম, সাইকেল চালাতে গিয়ে হঠাৎই পড়ে যান তিনি। ঘটনার পর অক্ষত আছেন বলে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন বাইডেন। এক প্রতিবেদনে খবরটি জানায় সংবাদ মাধ্যম সিএনএন।

হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেও চিকিৎসার প্রয়োজন হয়নি।

জানা গেছে, ফার্স্ট লেডি জিল বাইডেনকে সাথে নিয়ে সাইকেল চালাচ্ছিলেন জো বাইডেন। এ সময় সৈকতের একটি পার্কের কাছে দর্শকদের সাথে কথা বলার সময় সাইকেল থামান তিনি। কিন্তু নামার সময় তার পা প্যাডেলে আটকে গেলে হঠাৎ পড়ে যান বাইডেন।

সাইকেল থেকে পড়ে যাওয়ার সাথে সাথেই বাইডেনকে তার নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাহায্য করেন। তবে তিনি ভালো আছেন। আগামী নভেম্বরে ৮০ বছরে পা রাখতে যাচ্ছেন জো বাইডেন।

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit