বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন

কোভিড: বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু উভয়ই কমেছে। এসময়ে ৭২১ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন আরও ৩ লাখ ৬৪ হাজার ৫১৭ জন। এর আগে শনিবার এক হাজার ৯১ জনের মৃত্যু এবং ৪ লাখ ৯৭ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছিলেন।

রোববার (১৯ জুন) সকালে করোনার পরিসংখ্যানমূলক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের দেয়া তথ্যমতে, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ২৪৩ জন। আর মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৪০ হাজার ২৩৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে সবচেয়ে বেশি ৮০ হাজার ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি ১৮১ জন মারা গেছেন তাইওয়ানে।

  • এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ৯৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১২৭ জন। 
  • যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৪৯ জন এবং মারা গেছেন ২৪ জন। 
  • রাশিয়ায় মারা গেছেন ৬৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন। 
  • উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৭০ জন এবং মারা গেছেন ৭৩ জন। 
  • ইতালিতে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৭১ জন এবং মারা গেছেন ৪৫ জন। 
  • জাপানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭৭৯ জন এবং মারা গেছেন ২৩ জন। 
  • অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯২৭ জন এবং মারা গেছেন ৬৪ জন। 
  • চিলিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৭৮ জন এবং মারা গেছেন ৩২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit