বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

‘সেভেরোদোনেৎস্কে বিপুল সংখ্যক রিজার্ভ সেনা পাঠাচ্ছে রাশিয়া’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস প্রদেশের সেভেরোদোনেৎস্কে রাশিয়া বিপুল সংখ্যক রিজার্ভ সেনা পাঠাচ্ছে। লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই’র বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে। 

ইউক্রেনের জাতীয় টেলিভিশনে হাইদাই বলেন, শহরটির পূর্ণ দখল নেওয়ার জন্য  যুদ্ধরত অন্য অঞ্চল থেকে সেখানে সেনা পাঠাচ্ছে রাশিয়া। আজ, আগামীকাল বা পরশু,  রাশিয়ার কাছে থাকা সব মজুদ তারা মোতায়েন  করবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগার ও জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। আকাশ ও ভূমি থেকে ছোড়া উচ্চ-নির্ভুল অস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্ব দোনবাসের ক্রেমেনচুক এবং লাইসিচানস্কে অঞ্চলে অবস্থিত ওই তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলা চালানো হয়। ওই তেল শোধনাগার ও জ্বালানি ডিপো থেকে ইউক্রেনের সামরিক বাহিনীকে সরবরাহ করা হতো। 

কিউএনবি/অনিমা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit