মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা নিয়ে সতর্ক করে নিজেই মারা গেলেন টিটু চৌধুরী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : টানা দুইদিন বন্যা নিয়ে সতর্ক করে অবশেষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজেই মারা গেলেন সিলেটের শাপলাবাগ এলাকার অধিবাসী টিটু চৌধুরী। শনিবার সকালে বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হলেও এর আগেই তিনি মৃত্যুবরণ করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।  

টিটু চৌধুরীর ঘনিষ্ঠ ও রাজনৈতিক সহকর্মী আলম খান মুক্তি বিবিসি বাংলাকে বলেছেন, টিটু চৌধুরীর বাসার ভেতরে বন্যার পানি ঢুকে পড়ার পর তিনি বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি পানিতে দাঁড়িয়েই টিভির বৈদ্যুতিক সুইচ খোলার চেষ্টা করেছিলেন। এসময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা বলেছেন। 

সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে গত দুইদিনে বহুবার ফেসবুকে পোস্ট দিয়ে সবার সহযোগিতা চাচ্ছিলেন টিটু চৌধুরী। আজ সকাল ১১টা ১৪ মিনিটে সিলেট ছাড়তে রেলস্টেশনে মানুষে হিড়িক – এমন একটি সংবাদও শেয়ার করেছিলেন তিনি।

এর মধ্যে সিলেট শহরের বিভিন্ন জায়গায় পানি বেড়ে যায় এবং এসব এলাকাগুলোর মধ্যে শাপলাবাগও রয়েছে। পানি বাড়তে থাকায় বৃদ্ধ মাকে নিয়ে বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তার বাসার সামনেই বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিলো। বাসা ছাড়ার আগমুহূর্তে বাসার ভেতরে পানিতে দাঁড়িয়ে টিভির সুইচ খুলে রাখার সময়ই বিদ্যুৎস্পৃষ্ট শেষ পর্যন্ত মারা যান টিটু চৌধুরী।

সূত্র: বিবিসি বাংলা

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit