শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম

বেপরোয়া গতিতে ওভারটেক, কাভার্ডভ্যানচালক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় এক কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার মেম্বারবাড়ী বাসস্ট্যান্ডে ওই দুর্ঘটনা ঘটে। নিহত চালক শামসুল হক (৬০) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামের অলিউল্লাহর ছেলে।  

মাওনা হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, ভোরে দুটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। একটি সামনে আরেকটি পেছনে ছিল। পেছনে থাকা কাভার্ডভ্যাটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে সামনেরটির সঙ্গে ধাক্কা খায়। এতে ওভারটেক করা কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে চালক শামসুল হক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit