বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

খাশোগি হত্যার পর প্রথম তুরস্কে যাচ্ছেন সৌদি যুবরাজ সালমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগির হত্যার ৪ বছর পর প্রথমবারের মতো তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আজ শুক্রবার একজন তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে রাজধানী আঙ্কারা সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সফরের আনুষ্ঠানিক ঘোষণা এ সপ্তাহেই আসতে পারে। সফরে দেশ দুটির মধ্যে বেশ কয়েকটি বিষয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে তুর্কি ওই কর্মকর্তা সফরের আর বিস্তারিত কিছু জানায়নি বলে জানিয়েছে এএফপি।

উল্লেখ্য, ২০১৮ সালের ২ অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে গুপ্তহত্যার শিকার হন দি ওয়াশিংটন পোস্টের সৌদি বংশদ্ভূত সাংবাদিক জামাল খাসোগি। সৌদি সরকারের সর্বোচ্চ স্তরের নির্দেশে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ ঘটনার পর আঙ্কারা ও রিয়াদের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit