বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

কুদস বাহিনীর কর্মকর্তা আছে সন্দেহে আর্জেন্টিনায় বিমান আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্যারাগুয়ের গোয়েন্দাপ্রধান শুক্রবার জানিয়েছেন, আরোহীদের মধ্যে ইরানের কুদস বাহিনীর এক কর্মকর্তা আছে সন্দেহে আর্জেন্টিনার একটি বিমানবন্দরে এক সপ্তাহ ধরে আটক রাখা হয়েছে।

প্যারাগুয়ের গোয়েন্দাপ্রধান এসতেবান একিউনো আরও বলেছেন, আটক বিমানটিতে এ নামের একজন ইরানি যাত্রী থাকায় পুরো বিমানটি জব্দ করে রেখেছে প্যারাগুয়ে। আর্জেন্টিনার ওই বিমানবন্দরে গত বুধবার ৭৪৭ বুয়িং বিমানটি জব্দ করা হয়েছে।    

তবে আর্জেন্টিনার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আনিবাল ফার্নান্দেজ জানিয়েছেন, বিমানটিতে কুদস বাহিনীর কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। বিমানের ইরানি এক ক্রুর নামের শেষে ঘেসামি থাকায় তাকে কুদস বাহিনীর প্রধান গোলাম রেজা ঘেসামি সন্দেহে বিমানটি জব্দ করা হয়েছে।

বিমানটিতে ১৪ জন ভেনুজুয়েলার যাত্রী এবং ৫ জন ইরানি ক্রু ছিলেন। বিমানটি আগে ইরানের মহান এয়ারলাইন্সের ছিল। পরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে এ বিমানটি ভেনিজুয়েলার কাছে বিক্রি করে দেয় ইরান।

বিমানটি ভেনিজুয়েলার নামে ইরান পরিচালনা করছে বলে ল্যাটিন আমেরিকার দেশটি এটি জব্দ করে যাত্রীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit