শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

টোল দিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতু পার হলো গাড়ি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২১৮ Time View

ডেস্কনিউজঃ টোল দিয়ে বেশ কয়েকটি গাড়ি পদ্মা সেতু পার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে সেতু প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়।

এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের বলেন, প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি আমরা। ১ হাজার ২০০ টাকা টোল দিয়ে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কিনা পরীক্ষার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই করে দেখেছি সব কিছু ঠিক আছে।

এর আগে ১৪ জুন সন্ধ্যায় মাওয়া ও জাজিরা প্রান্তে সব ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বালন করা হয় সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। পরীক্ষামূলকভাবে সড়ক বাতিগুলো জ্বালানো হয়। সব কাজ ইতোমধ্যে সফল হয়েছে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ।

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের এই সেতুটি। পর দিন ২৬ জুন থেকে চলবে সব যানবাহন।

কিউএনবি/বিপুল/১৭.০৭.২০২২/রাত ১১.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit