বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম

আবারও অবনমন, ১ ডলার কিনতে লাগছে ২০৮ পাকিস্তানি রুপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দরপতনের ধারাবাহিকতায় শুক্রবারও ডলারের বিপরীতে কমেছে পাকিস্তানি রুপির মান। এদিন আন্তঃব্যাংক বাজারে এক ডলার বিক্রি হয়েছে ২০৮ রুপিতে।

পাকিস্তান ফরেক্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, এদিনও ৮৫ পয়সা বেড়ছে ডলারের দাম। বৃহস্পতিবার ১ ডলার কিনতে লেগেছে ২০৭.৭৫ রুপি। শুক্রবার সেই দাম ঠেকেছে ২০৮.৬০ রুপিতে।

আর এই অবনমনের জন্য বৈদেশিক মুদ্রার অপর্যাপ্ততা ও আইএমএফের সাথে ঝুলে থাকা আর্থিক চুক্তিকে দায়ী করছে ফরেক্স।

তেলের মতো বিদেশি পণ্যের দাম মেটাতে গিয়ে পাকিস্তানের রিজার্ভ ফাঁকা হয়ে যাচ্ছে। 

১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গত ৭৫ বছরের ইতিহাসে নিজেদের মুদ্রার এমন পরিমাণ পতন দেখেনি পাকিস্তান।

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৬০০ কোটি ডলারের তহবিলের জন্য যখন পাকিস্তানের সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে তদবির করছে, সে সময়েই ঘটল মুদ্রার এই দরপতন।

আমদানির হার বেড়ে যাওয়ার বিপরীতে ধীর গতির রপ্তানি হার ডলারের দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে ডন।

সূত্র: ডন

কিউএনবি/অনিমা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit