মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

রাজশাহীতে ৯ ল্যাপটপ ও ৮ মোবাইল উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৩০ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) হলরুম থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন চুরির ঘটনায় সংঘবদ্ধ ৫ চোরকে গ্রেফতার করেছে আরএমপির মতিহার থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ৯টি চোরাই ল্যাপটপ ও ৮টি মোবাইল ফোন উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আরিফুল ইসলাম আরিফ (২৫), জয় হোসেন (২২), সাকির হোসেন সুইট (২৫), শফিউর রহমান শাফি (২০) ও তৌশিক রহমান সিয়াম (১৭)।

আরএমপি কমিশনার ডিআইজি আবু কালাম সিদ্দিক বৃহস্পতিবার বিকালে এই বিষয়ে প্রেস ব্রিফিং করেন। চোরদের বাড়ি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায়। তারা সবাই উচ্চশিক্ষিত, প্রযুক্তি কাজে প্রশিক্ষিত ও দক্ষ বলে জানা গেছে। তবে তারা চুরিকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।  

 পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, সংগবদ্ধ এই চোর চক্রের সবাই শিক্ষিত ও কম্পিউটারে প্রশিক্ষিত। চুরিকেই তারা পেশা হিসেবে বেছে নেন। তারা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাস, দোকান ও বাসাবাড়ি থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি করে হড়গ্রামের একটি দোকানে মজুদ রাখত।

পরে এসব প্রযুক্তি পণ্য খুলে খুচরা আকারে ও গোটা বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিত। পরে সেগুলি বিক্রি করা হতো। তিনি জানান এই চক্রের হেফাজত থেকে বিভিন্ন সময় চুরি হওয়া ৯টি ল্যাপটপ ও ৮টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ কমিশনার আরও জানান, ইতিপুর্বে যাদের ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি হয়েছে তারা উপযুক্ত প্রমাণসহ মতিহার থানায় যোগাযোগ করে দেখতে পারবেন। প্রমাণ হলে মালিকদের তা ফেরত দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit