মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

তিন ব্যাটারই ফিরলেন ০ রানে, তামিমের ৫ হাজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৫১ Time View

স্পোর্টস ডেস্ক : অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের প্রথম টেস্টের খেলা। ম্যাচে টস জিতে সফরকারী দলকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে বোলিংয়ের পুরো ফায়দা আদায় করছে স্বাগতিকরা। ছয় ওভারেই তুলে নিয়েছে প্রতিপক্ষের তিনটি উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ উইকেট খোয়ায় বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। যাতে দলীয় মাত্র ১ রানেই প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপর নিজের দ্বিতীয় ওভারে এসে তিনে নামা নাজমুল হোসাইন শান্তকেও (শূন্য) ক্রিজ ছাড়া করেন কেমার রোচ, সরাসরি বোল্ড করে। ফলে দলীয় মাত্র ৩ রানেই দুই উইকেট হারায় দল। 

এরপর ষষ্ঠ ওভারের প্রথম বলেই বাইরের বলে ব্যাট চালিয়ে সেকেন্ড স্লিপে ব্ল্যাকউডের তালুবন্দী হয়ে ক্রিজ ছাড়েন রান খরায় ভুগতে থাকা মোমিনুল হক। শূন্য রানে ফেরেন তিনিও। সদ্য সাবেক এই টেস্ট অধিনায়ককে শিকার করেন জায়ডেন সিলস। যার ফলে ১৬ রানেই তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২২ রান। তামিম ইকবাল ১৯ রানে এবং লিটন দাস ৩ রানে ক্রিজে আছেন।

একপ্রান্তে সতীর্থদের আসা-যাওয়া দেখার মাঝেও নিজের মনঃসংযোগ ধরে রেখে তিন চারের মারে ১৯ রান তুলে নিয়ে দ্বিতীয় বাংলাদেশী ব্যাটার হিসেবে টেস্টে পাঁচ হাজার পূরণ করলেন তামিম ইকবাল। অন্যপ্রান্তে তার সঙ্গে যোগ দিয়ে ১ রানে ক্রিজে আছেন সহ অধিনায়ক ও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা ব্যাটার লিটন দাস।

এর আগে ফিট হয়ে দলে ফেরা কেমার রোচই নিজের দ্বিতীয় বলে জয়কে নিজের প্রথম শিকার বানান। লাফিয়ে ওঠা বলে ব্যাট ছোঁয়ান জয়, যা জমা পড়ে স্লিপে থাকে বোনারের হাতে। এর আগে অবশ্য প্রথম বলে একটি রান নেন তামিম ইকবাল। এরপর নিজের দ্বিতীয় ওভারে এসেই সরাসরি বোল্ড করে ক্রিজছাড়া করেন শান্তকে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টায় শুরু হয় ম্যাচটি। এবার অবশ্য ভালো শুরুর আশায় ছিল টাইগাররা। সাকিবের নেতৃত্বে সিরিজে লড়াই জমাতে চায় বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসাইন শান্ত, মোমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান (কিপার), মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসাইন ও খালেদ আহমেদ।

এদিকে, একজন লেগস্পিনার এবং দুইজন সিমিং অলরাউণ্ডার ও তিন পেসারসহ মোট ছয় বোলার নিয়ে বোলিংয়ে নামছে স্বাগতিকরা। এই ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে লেগস্পিনার গুদাকেশ মতি-কানহাইয়ের।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেয়মন রেইফার, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), কাইল মায়ার্স, জশুয়া ডা সিলভা (কিপার), আলজারি জোসেফ, কেমার রোচ, জেইডেন সিলস, গুদাকেশ মতি-কানহাই।

কিউএনবি/অনিমা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit