বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
‘হাসিনাকে দেশে ফেরাতে লাখো জনতা রাস্তায় নামবে’ ফটোকার্ডটি নিয়ে যা জানা গেল চুক্তি হোক বা না হোক— ইরান যুদ্ধ শেষ করার সময় জানালেন ট্রাম্প অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ওয়েদারাল্ড, বাদ পড়লেন ম্যাক্সওয়েল ও রিচার্ডসন এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত নেত্রকোণায় হামের প্রকোপ বাড়ছে: হাসপাতালে ভর্তি ৯শিশু নর্থ ইস্ট ইউনিভার্সিটি ম্যাগাজিন ‘উত্তরণে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‎খাবারে চেতনানাশক মিশিয়ে পাটগ্রামে ৯ জনকে অচেতন করে দুর্ধর্ষ চুরি লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা মমিনুল হক বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালত বসিয়েও নিয়ন্ত্রন করা যাচ্ছে না মটরসাইকেল

টসে হেরে ব্যাট করছে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ওয়ানডে জয় পেয়েছে অজিরা। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

 আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার ম্যাথুউ কুহনেমানের। আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছেন তিনি। ১৪ রান করা পাথুম নিসাঙ্কাকে অ্যালেক্স ক্যারির ক্যাচ বানিয়েছেন।

প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার স্কোর ২০ ওভারে ২ উইকেটে ৯৩ রান। ধনঞ্জয়া ডি সিলভা ৩৩ ও কুশল মেন্ডিস ২৭ রানে ব্যাট করছেন। তৃতীয় উইকেটে এরই মধ্যে ৫৮ রানের জুটি গড়েছেন দুজন।

দুদলের আজকের একাদশ

শ্রীলঙ্কা : দানুশকা গুনাতিলাকা, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, জেফারি ভ্যান্ডার্সি, দুশমান্তা চামিরা,  মহেল থিকশানা ও দুনিথ ভেল্লালাগে।

অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল সুয়েপসন, ম্যাথুউ কুহনেমান ও জশ হ্যাজেলউড।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit