শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

নারী না পুরুষ, কাদের মাথা বেশি গরম? বলে দিলেন কেমব্রিজের গবেষকরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৪০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : নারী না পুরুষ কাদের মস্তিষ্কের উষ্ণতা বেশি তা জানতে সম্প্রতি একটি গবেষণা চলিয়েছিলেন কেমব্রিজের এক দল গবেষক। কী বলছে সেই গবেষণা?

নারী না পুরুষ কাদের মাথা বেশি গরম থাকে? এই নিয়ে তর্ক-বিতর্ক চলতেই থাকে। কিন্তু আক্ষরিক অর্থেই কাদের মস্তিষ্কের উষ্ণতা বেশি তা কিন্তু নিশ্চিত করে বলে দিতে পারে বিজ্ঞান। অদ্ভুত শোনালেও সত্যি।

কেমব্রিজের মলিকিউলার বায়োলজির একদল গবেষকের সাম্প্রতিক একটি গবেষণা বলেছে, গড়ে নারীদের মস্তিষ্কের উষ্ণতা বেশ কিছুটা বেশি থাকে পুরুষদের তুলনায়। ২০ থেকে ৪০ বছর বয়সি ৪০ জন নারী-পুরুষের উপর করা এই গবেষণাটি বলছে, পুরুষদের তুলনায় গড়ে প্রায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ থাকে নারীদের মস্তিষ্ক। সব মিলিয়ে মানুষের মস্তিষ্কের ভিতরের অংশের উষ্ণতা সর্বোচ্চ ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে দাবি গবেষকদের।

তবে ঠিক কী কারণে এমন হয় তা নিয়ে নিশ্চিত নন গবেষকরা। তবে তাদের অনুমান এই উষ্ণতার সঙ্গে ঋতুস্রাবের যোগ থাকতে পারে। গবেষকরা জানাচ্ছেন, ডিম্বস্ফুটন বা ওভিউলেশন প্রক্রিয়ার পর মস্তিষ্কের উষ্ণতার তুলনায় এই প্রক্রিয়ার আগে প্রায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকে নারীদের মস্তিষ্কের উষ্ণতা। তবে গোটা বিষয়টির সঙ্গে মেজাজ গরম করা না করার কোনও যোগ আছে কি না, তা নিয়ে কিছুই বলেননি গবেষকরা।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit