শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

চলচ্চিত্রে সরকারি অনুদান পেলেন যারা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৪৪ Time View

বিনোদন ডেস্ক : ২০২১-২২ অর্থ বছরে ১৯টি সিনেমাকে সরকারি অনুদান দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিনেমার নাম, পরিচালক ও প্রযোজকদের নাম ঘোষণা করা হয়েছে। একটি সিনেমার জন্য তারা কত টাকা করে পাবেন সেটাও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। এবারে মোট ১১ কোটি ৫২ লাখ টাকা ১৯টি সিনেমায় বিনিয়োগ করেছে সরকার।

অনুদান পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাগুলো হলো-

‘জয় বাংলার ধ্বনি’, প্রযোজক ও পরিচালক মো. খোরশেদুল আলম খন্দকার (খ.ম. খুরশীদ), ৬০ লাখ টাকা

‘একাত্তর-করতলে ছিন্নমাথা’, প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়া (রাসেল), ৬০ লাখ টাকা

এছাড়া সাধারণ শাখায় যারা অনুদান পেয়েছে-

‘যুদ্ধজীবন’, প্রযোজক ও পরিচালক রিফাত মোস্তফা, ৬৫ লাখ টাকা

‘যাপিত জীবন’, প্রযোজক ও পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, ৬০ লাখ টাকা

‘বনলতা সেন’, প্রযোজক ও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল, ৭০ লাখ টাকা

‘অত;পর রোকেয়া’, প্রযোজক ও পরিচালক মিস শামীম আখতার, ৬০ লাখ টাকা

‘১৯৬৯’, প্রযোজক মাহজাবিন রেজা চৌধুরী ও পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, ৭৫ লাখ টাকা

‘বঙ্গবন্ধুর রেণু’, প্রযোজক ও পরিচালক মারুফা আক্তার পপি, ৭০ লাখ টাকা

‘ডোডো’র গল্প’ (Story of Dodo), প্রযোজক নাজমুল হক ভুঁইয়া, পরিচালক রেজা ঘটক, ৬০ লাখ টাকা

‘বকুল কথা’, প্রযোজক সঞ্জিত কুমার সরকার পরিচালক মাসুদ মহিউদ্দিন ও মাহমুদুল হাসান শিকদার, ৭০ লাখ টাকা

‘আর্জি’, প্রযোজক ও পরিচালক কামাল মোহাম্মদ কিবরিয়া, ৬০ লাখ

‘এইতো জীবন’, প্রযোজক ও পরিচালক সৈয়দ আলী হায়দার রিজভী, ৭০ লাখ টাকা

‘আহারেজীবন’, প্রযোজক ও পরিচালক সৈয়দ উদ্দিন আহমেদ ওরফে ছটকু আহমেদ, ৬০ লাখ

‘অন্তরখোলা’, প্রযোজক সারা যাকের, পরিচালক রতন কুমার পাল, ৬০ লাখ টাকা

‘ভাষার জন্য মমতাজ’, প্রযোজক ও পরিচালক সরোয়ার তমিজউদ্দিন, ৬০ লাখ

‘লাল শাড়ি’, প্রযোজক অপু বিশ্বাস, পরিচালক বন্ধন বিশ্বাস, ৬৫ লাখ টাকা

‘বিচারালয়’, প্রযোজক ও পরিচালক শরাফ আহমেদ জীবন, ৬৫ লাখ টাকা

‘মায়া’, প্রযোজক শাকিব খান রানা, পরিচালক হিমেল আশরাফ, ৬৫ লাখ

‘মুক্তির ছোট গল্প’, প্রযোজক মো. দৌলত হোসাইন, পরিচালক মাসউদ যাকারিয়া চৌধুরী ও আব্দুস সামাদ খোকন, ৬০ লাখ টাকা

প্রসঙ্গত, ১৯৭৬-৭৭ অর্থবছর থেকে দেশীয় চলচ্চিত্রে সরকারি এ অনুদান চালু করা হয়। মাঝে কয়েক বছর বাদে প্রতিবছরই অনুদান দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় ২০২১-২২ অর্থবছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নাম প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit