বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম

পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২০৩ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ২৫ জুন ৬.১৫ কিলোমিটারের পদ্মা সেতু উদ্বোধন হবে। বিশ্ব দরবারে এই সেতুর পটভূমি ও আগমণীবার্তা তুলে ধরতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টেস্ট সিরিজের নামকরণ করা হচ্ছে পদ্মা সেতুর নামে।  

সিরিজের নামকরণ করা হয়েছে ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড’।

টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’

অফিসিয়াল লোগোতেও ঠাঁই পেয়েছে পদ্মা সেতু। সিরিজের অফিসিয়াল লোগোতে ঠাঁই পেয়েছে পদ্মা সেতুর অবয়ব। লোগোতে থাকা বলের ঠিক ওপরেই পদ্মা সেতুর প্রতিকৃতি ছবি দেওয়া হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। 

সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। এরপর রয়েছে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

কিউএনবি/অনিমা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit