শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো কোস্টারিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে শেষ দল হিসেবে স্থান পেয়েছে কোস্টারিকা। মঙ্গলবার উত্তর আমেরিকার দলটি ১-০ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে ৩২তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জার্মানি, স্পেন ও জাপানের সঙ্গে খেলবে তারা।

কোস্টারিকা এর আগে ১৯৯০, ২০০২, ২০০৬, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছিল। আর অল হোয়াইটস নামে পরিচিত নিউজিল্যান্ড ১৯৮২ ও ২০১০ সালের বিশ্বকাপে খেলেছিল।

ম্যাচের ৩ মিনিটেই খেলার ফলাফল নিশ্চিত হয়ে যায়। কোস্টারিকা তাদের প্রথম আক্রমণ থেকেই গোল পেয়ে যায়। বাঁ প্রান্ত থেকে কোস্টারিকা উইঙ্গার জেইসন বেনেটের ক্রস ঠেকাতে নিউজিল্যান্ডের তিন খেলোয়াড় ছুটে এসেছিলেন। তারা বাধা দেয়ার আগেই বাঁ পাায়ের শটে বল জালে পাঠান কোস্টারিকা ফরোয়ার্ড জোয়েল ক্যাম্পবেল।

এরপর প্রথমার্ধের প্রায় পুরো সময় গোল শোধে মরিয়া খেলেছে নিউজিল্যান্ড। ৩৭ মিনিটে গোলও করেছিল। ফাউলের অপরাধে গোলটি বাতিল করেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি।

কিউএনবি/অনিমা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit