বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

নূপুরের মন্তব্যের প্রতিবাদে বিজেপি সদস্যের পদত্যাগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মহানবী (সা.)-কে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন ভারতের বিজেপি দলের রাজস্থানের কোটা পৌরসভার কাউন্সিলর তাবাসসুম মির্জা। পদত্যাগপত্রে কাউন্সিলর নূপুরের মন্তব্যের কথা উল্লেখ করে জানিয়েছেন, বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে দলের হয়ে কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়।

গতকাল সোমবার দলের রাজ্য সভাপতি সতীশ পুনিয়া ও কোটা জেলা বিজেপি সভাপতি কৃষানকুমার সোনিকে পদত্যাগপত্র পাঠান তাবাসসুম মির্জা। এত দিন নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে ঘিরে নানা প্রতিবাদ দেখা গেলেও বিজেপির ভেতর থেকে পদত্যাগের ঘটনা এই প্রথম।

জানা গেছে, বিজেপির সদস্য হয়ে অনুতপ্ত বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেছেন ওই কাউন্সিলর। এদিকে কোনো পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন কোটা জেলা বিজেপি সভাপতি কৃষানকুমার। সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় এক টেলিভিশন চ্যানেলে বিতর্কিত মন্তব্য করে বিজেপি থেকে সাময়িক বরখাস্ত হন মুখপাত্র নূপুর শর্মা।  

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit