রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৯১, নিখোঁজ অন্তত ৩ হাজার নতুন দায়িত্বে পেলেন হুমায়ুন কবির ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান ঢাবি শিক্ষক মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী চার সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবদীতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি প্রদান

ব্যাট হাতে বোল্টের বিশ্বরেকর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট, বল হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার দায়িত্বটা থাকে তাঁর কাঁধে। টেস্টে ১৩ নম্বরে থাকলেও ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নম্বর বোলার তিনি। ট্রেন্টব্রিজে ইংলিশদের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসেও শিকার করেছেন ৫টি উইকেট। সেই বোল্ট আজ ব্যাট হাতে গড়ে ফেললেন এক রেকর্ড।

টেস্ট ক্রিকেটে ১১ নম্বর ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন এই কিউই পেসার। ট্রেন্টব্রিজে টেস্টের পঞ্চম দিন ১১ নম্বরে নেমে মুখোমুখি ষষ্ঠ বলে দুই রান নিয়ে রানের খাতা খুলেন বোল্ট। এরই মধ্য দিয়ে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধনরকে ছাড়িয়ে ১১ নম্বরে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান তিনি।

টেস্টে ১১ নম্বরে নেমে ৯৮ ইনিংসে ৬২৩ রান করেছিলেন মুরালি। আজ ১৭ রান করায় ১১ নম্বরে পজিশনে বোল্টের রানসংখ্যা দাঁড়াল ৬৪০-এ। বোল্ট-মুরালির পর এই তালিকার তিন নম্বরে রয়েছে ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন।  ১১ নম্বরে নেমে ৬১৮ রান করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit