রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

গ্রিসে আটক ইরানি জাহাজের পণ্য ফেরত দেওয়ার নির্দেশ জারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে আটক ইরানি জাহাজের পণ্য ফেরত দেওয়ার নির্দেশ জারি হয়েছে। এ তথ্য জানিয়েছে ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক সংস্থা। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানি এই সংস্থা বলেছে, ইরানের তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপের কারণে জাহাজের পণ্য ফেরতের নির্দেশ জারি হয়েছে এবং এখন এই নির্দেশ বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

গত মাসে ইরানের জাতীয় পতাকাবাহী জাহাজ আটক করে গ্রিস। এ ঘটনার পরপরই ইরানে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে নিয়ম অমান্য করায় পারস্য উপসাগর থেকে গ্রিসের দু’টি তেলবাহী জাহাজ আটক করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। জলদস্যুতা বন্ধ করতেও আনুষ্ঠানিকভাবে গ্রিসের প্রতি আহ্বান জানায় তেহরান।

ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা ইরানি জাহাজ এবং এর পণ্য আটক রাখার নির্দেশনা দিয়েছিল। এরপরও ইরানের প্রচেষ্টা ও দৃঢ়তার কারণে আমরা জাহাজ ও এর পণ্য ফেরত পাওয়ার প্রক্রিয়া প্রত্যক্ষ করছি। 

এর আগে ইরানের তেলবাহী ট্যাংকার ছেড়ে দেয়ার পাশাপাশি সব তেল ইরানকে ফেরত দেয়ার নির্দেশ দেন গ্রিসের একটি উচ্চতর আদালত।    

সূত্র: আরবনিউজ।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit