রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

ইউক্রেন যুদ্ধ : ৯৭ বিলিয়ন ডলারের জ্বালানি রপ্তানি করেছে রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা শুরুর প্রথম এক শ দিনে তেল-গ্যাস রপ্তানি করে প্রায় এক শ বিলিয়ন ডলার আয় করেছে মস্কো। সম্প্রতি এক রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে বিবিসি। বিবিসি জানিয়েছে, ৯৭ বিলিয়ন ডলার রপ্তানির বেশির ভাগই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় পাঠানো হয়েছে। স্থানীয় সময় সোমবার ফিনল্যান্ডভিত্তিক সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

সিআরইএর প্রতিবেদনের বরাতে এএফপি জানিয়েছে, ইউক্রেনে হামলার প্রথম এক শ দিনে রাশিয়ার কাছ থেকে ইইউ যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে, তা মস্কোর মোট রপ্তানির ৬১ শতাংশ। এর মূল্য প্রায় পাঁচ হাজার সাত শ কোটি ইউরো। রাশিয়া থেকে এক হাজার ২৬০ কোটি ইউরো মূল্যের জ্বালানি কিনেছে চীন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। রাশিয়ার কাছ থেকে এক হাজার ২১০ কোটি ইউরোর জ্বালানি কিনেছে জার্মানি। ইতালি কিনেছে ৭৮০ কোটি ইউরোর জ্বালানি।

অপরিশোধিত তেল রপ্তানি করে চার হাজার ৬০০ কোটি ইউরো আয় করেছে মস্কো। বাকি অংশ আয় করেছে পাইপলাইন গ্যাস, তেল উৎপাদন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং কয়লা বিক্রি করে।

সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit