মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক টানা ছুটিতে কক্সবাজার আসছে পর্যটক, এড়িয়ে চলছে রিসোর্ট-কটেজ

শিক্ষা উপমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, নুরের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে মন্তব্যের জেরে বাংলাদেশ গণ-অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরুর বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সাইবার ট্রাইবুন্যালে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দিয়েছে।

মামলাটি দায়ের করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-আইনবিষয়ক সম্পাদক আইনজীবী শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম। মামলার তদন্তের নির্দেশনার বিষয়ে সাইবার ট্রাইবুন্যালের পাবলিক প্রসিকিউটর মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে এটি তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দিয়েছে।

মামলার বাদী শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম জানিয়েছেন, গত ১ জুন ঢাকায় ছাত্র-যুব অধিকার পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে আসামি নুরুল হক নুর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন। অনুষ্ঠানে ছাত্রলীগকে নিয়েও খারাপ মন্তব্য করেন। অনুষ্ঠানটি তিনি নিজের চেম্বারে বসে ভিডিওতে দেখছিলেন। অনুষ্ঠানে নুরের মন্তব্য শোনার পর তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit