রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

নিজেদের প্রস্তুতি নিয়ে যা বললেন ইবাদত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয় মুল্লুকে টেস্ট সিরিজে মাঠে নামার আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ। খেলে ফেলেছে তিনদিনের প্রস্তুতি ম্যাচও। সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ। একমাত্র প্রস্তুতি ম্যাচ শেষ হওয়ার পর এমনটাই জানালেন, দলের প্রতিনিধি ইবাদত হোসেন। বিসিবির এক ভিডিও বার্তায় নিজেদের স্বস্তির কথা বললেন এই পেসার।

সোমবার প্রস্তুতি ম্যাচ শেষে ইবাদত বলেন, ‘তিন দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হলো আজকে। প্রস্তুতি সবার খুব ভালো হয়েছে। ব্যাটসম্যানরা সবাই খুব ভালো করেছে। তামিম ভাই দেড়শ করেছেন, শান্ত পঞ্চাশ করেছে। ব্যাটিং অর্ডারে সবাই মোটামুটি ভালো করেছে।’এরপর বোলিং বিভাগ নিয়ে স্বস্তি প্রকাশ করে তরুণ এই পেসার বলেন, ‘বোলিংয়ে আমরা ভালো করেছি, শুরুটা ভালো হয়েছে। মুস্তাফিজ যোগ দিয়ে আজকে প্রথম ওভারেই দুই উইকেট এবং সব মিলিয়ে তিন উইকেট নিয়েছে। প্রস্তুতির দিক থেকে তিন দিনের ম্যাচটি আমরা উপভোগ করেছি।’

আগামী ১৬ জুন থেকে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। দুটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit