শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

ব্যক্তিত্ব প্রকাশ করে সুন্দর দাঁত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৪৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারি। আর এই সৌন্দর্য প্রকাশিত হয় সুন্দর মুখ অবয়ব ও সুন্দর দাঁতের মাধ্যমেসুন্দর চেহারা বিবর্ণ হয়ে যেতে পারে আঁকা-বাঁকা, ফাঁকা ও উঁচু-নিচু দাঁতের কারণে। একথা সত্য যে, এ সমস্যায় দেশের অসংখ্য মানুষ ভুগছেন। অথচ অধিকাংশ মানুষ এ সমস্যার কারণ ও প্রতিকার সম্বন্ধে তেমন কিছু জানেন না। সামাজিকভাবে ভালো অবস্থান তৈরিতে আপনাকে হতে হচ্ছে হেয়-প্রতিপন্ন। প্রাণ খোলা হাসি অনেকটাই মুছে যাচ্ছে আপনার জীবন থেকে। কারণ দাঁতের সমস্যা। অথচ একটু সচেতন হলেই এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন সহজেই।ফলে সুস্থ,সুন্দর দাঁত যেমন আপনার ব্যক্তিত্বকে করবে উজ্জ্বল তেমন আপনাকে দেবে প্রাণবন্তভাব। তাই এখনিই সময় সচেতন হওয়ার ও সচেতন করার।

আঁকাবাঁকাফাঁকা  উঁচু নিচু দাঁত কেন হয় : 

নির্দিষ্ট বয়সের আগে দুধের দাঁত ফেলে দিলে দীর্ঘদিন পর্যন্ত দুধ দাঁত থেকে গেলে অতিরিক্ত কোন দাঁত থাকলে,কোন দাঁত কম থাকলে দাঁতের আকার চোয়ালের তুলনায় বড় বা ছোট হলে বংশগত কারণে বাচ্চাদের আঙ্গুল চোষার অভ্যাস থাকলে নাকের পরিবর্তে মুখ দিয়ে শ্বাস নিলে দাঁত ও তার চারপাশের পেশির (জিহবা, গাল,ঠোঁট) মধ্যে ভারসাম্য না থাকলে দাঁতের ওপর ঠোঁটের নিয়ন্ত্রণ না থাকলে বা বেশি নিয়ন্ত্রিত হলে মুখের মধ্যে কোন টিউমার বা সিস্ট থাকলে আঘাতজনিত কারণে সিস্টেমিক ও লোকাল অসুখের কারণে। 

আঁকাবাঁকা দাঁত থাকলে সাধারণত যে ধরনের অসুবিধা হয় :

মুখের সৌন্দর্য কমে যায় খাবার চিবাতে অসুবিধা হয় মানসিক সমস্যা দেখা দেয় মাড়ির প্রদাহ দেখা দেয় দাঁতে ক্যারিজ হতে পারে দাঁতে বেশি বেশি পাক জমে কথা বলতে অসুবিধা হয়। 

আঁকাবাঁকাফাঁকা  উঁচুনিচু দাঁত প্রতিরোধে করণীয়: 

বাচ্চাদের বোতলে দুধ খাওয়া থেকে বিরত রাখতে হবে বাচ্চা ও তার বাবা-মাকে ভালোভাবে ব্রাশ করার পদ্ধতি শেখাতে হবে নিয়মিত ডেন্টিস্ট এর পরামর্শ নিতে হবে,দুধ দাঁতের যত্ন নিতে হবে দুধ দাঁতে প্রক্সিমাল ক্যারিজ (দুই দাঁতের মধ্যে)হলে তার চিকিৎসা করতে হবে কোন অতিরিক্ত দাঁত থাকলে তা যথাযথ সময়ে ফেলে দিতে হবে নির্দিষ্ট বয়সের আগে দুধ দাঁত ফেলে দিলে স্পেস মেন্তেনার লাগিয়ে স্পেস ধরে রাখতে হবে ওপরের দাঁত নিচের দাঁতের সঙ্গে আটকে গেলে দাঁতের কাস্পের। 

অগ্রভাগ কেটে দিতে হবে কোন অস্বাভাবিক অভ্যাস যেমন: 

আঙ্গুল চোষার অভ্যাস থাকলে তা বন্ধ করতে হবে কাউন্সিলিং বা আপিয়ান্সের সাহায্যে ফ্রেনাম ও জিহ্বার কোনো অস্বাভাবিকতা থাকলে সার্জারি করে তা স্বাভাবিক করতে হবে।নিয়মিত দুধ দাঁতের পরিচর্যা আর আঁকা-বাঁকা দাঁতের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে আপনি আপনার দাঁত আর মুখশ্রী সহজেই আকর্ষণীয় করে তুলতে পারেন।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit