বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে॥ মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ টিকটকের শিশু নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা, সতর্ক করেছিলেন খোদ কর্মীরাই তাসকিনের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং, সেরা রেটিং তানজিদের নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম

সাগড়পাড়ের ছবি পোস্ট করে তীব্র সমালোচনার কবলে আনুশকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৫৮ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর একসঙ্গে ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। মেয়ে ভামিকাকে নিয়ে দক্ষিণ আফ্রিকার সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন এই দম্পতি।

সেখানে গিয়ে মুহূর্ত শেয়ার করতে গিয়ে তুমুল সমালোচনার কবলে পড়েছেন। সেখানকার সমুদ্র সৈকতে একের পর এক সুইমস্যুট পরা ছবি তুলে তা ইনস্টাগ্রাম নো ফেসবুকে দিচ্ছেন তিনি। এসব ছবির নিচে প্রশংসার পাশাপাশি ব্যাপক খোলামেলা হওয়ায় তীব্র সমালোচনারও মুখোমুখি হয়েছেন নায়িকা।

গত রবিবার কমলা রঙের দুটি সুইমস্যুট পরা ছবি পোস্ট করে সমালোচনার মুখি হলেও সেসবকে পাত্তা দেননি। আজ ফের দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে কালো রঙে সুইমস্যুটে দেখা যাচ্ছে। অনেকে এই ছবি দুটির প্রশংসাও করছেন। দুইদিনের ছবি নিয়ে নেটীজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।  

এক নেটিজেন মন্তব্যের ঘরে বলছেন, তোমাকে মনে রাখতে যে তুমি একজন ক্রিকেটারের স্ত্রী, তোমার এমনসব খোলামেলা পোশাক মানায় না।

তাঁকে উত্তর দিয়ে আরেকজন লিখেছেন, গাধা তুমি কি জানো আনুশকা শর্মাও একজন বলিউড সুপারস্টার?

ছবির নিচে বিষ্ণু নামের একজন নেপালি লিখেছেন, ‘হয়তো তোমার বাবা মা, বোন, ভাইয়েরা এই ছবিটা দেখতেছে। তুমি নির্লজ্জ। তোমার পরিচ্ছদ পরিবর্তন করো। ‘

তবে আশ্চর্যের বিষয় হচ্ছে আনুশকা শর্মার এসব ছবিতে প্রচুর বাংলা মন্তব্য ও মিম দেখা গেছে। অর্থাৎ প্রচুর বাংলাদেশি নেটিজেনরা ছবিতে প্রতিক্রিয়া জানাচ্ছেন।    

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit