শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

শেষ ম্যাচে কিছু একটা করতে চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ ফুটবল গ্রুপ পর্বে মঙ্গলবার শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ এবং মালয়েশিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খেলাটি শুরু হবে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকিত জলিল স্টেডিয়ামে হবে এ খেলা।

বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা মনে করেন, প্রায় ৭০ হাজার দর্শক এ ম্যাচ উপভোগ করবে। তাই তার কাছে মালয়েশিয়ার বিপক্ষে লড়াই করাটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে রাখঢাক না করে হ্যাভিয়ের বলেন, “স্বাগতিক (মালয়েশিয়া) দলের বিপক্ষে ম্যাচ, কঠিন একটা চ্যালেঞ্জ। আমাদের জন্য ৭০ হাজার দর্শকের সামনে খেলতে পারাটা শুধু অতিরিক্ত অনুপ্রেরণাই নয়, অনেক ফুটবলারের জন্য এটা স্বপ্নের মতো। এত দর্শকের সামনে, এমন একটা পরিবেশ, এমন একটা দলের বিপক্ষে খেলা যারা বড় কিছুর প্রত্যাশায় লড়ছে। আমাদের জন্য এটাই সঠিক সময়, দেখাতে হবে আমরা যে কারো বিপক্ষে লড়তে পারি। ইন্দোনেশিয়াসহ শেষ তিন ম্যাচে আমরা যে পারফরম্যান্স করেছি সেটা ধরে রাখতে হবে।”

কোচ আরও বলেন, “আমাদের ওপর কোনো চাপ নেই। সব চাপ মালয়েশিয়ার ওপর। তারা তাদের ঘরের মাঠে খেলবে, র‍্যাংকিংয়েও এগিয়ে, এশিয়ান কাপে খেলার সুযোগ তাদের সামনে। আবারও বলছি আমাদের সামনে দারুণ সুযোগ নিজেদের তুলে ধরার, এটাই সঠিক সময় দেখানোর যে, আমরাও লড়তে পারি। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে লড়তে চাই। তবে একটা জিনিস বলতে চাই আমাদের সত্যি ভালো একটা ফল প্রাপ্য। আমাদের সমর্থকদের ভালো একটা ফল উপহার দিতে চাই। ভালো একটা ফল নিয়ে দেশে ফিরতে চাই, দেশকে কিছু একটা উপহার দিতে চাই। আমরা আমাদের সুযোগের ওপর ভরসা রাখতে চাই। আজ আমরা আমাদের সেরাটাই উপহার দেব।”

এদিকে মালয়েশিয়ার সব হিসাব নির্ভর করছে এ দিনের প্রথম ম্যাচের উপর। বাহারাইন যদি তুর্কমিনিস্তানকে হারায় তাহলে মালয়েশিয়াকে রানার্সআপ হওয়ার চেষ্টা করতে হবে বাংলাদেশকে হারিয়ে।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২/সকাল ১০.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit