বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সমর্থন না দিলে তহবিল বন্ধের হুমকি, ইনফান্তিনোর বিরুদ্ধে জর্ডানের অভিযোগ ১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় বেলজিয়ান তরুণ উইঙ্গার হুতি অবরোধের মধ্যে বাব আল-মান্দেব পাড়ি দিল পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা এগোচ্ছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি

‘তুরস্ককে বশে আনতে’ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সুইডেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চায় সুইডেন ও ফিনল্যান্ড। তবে তাদের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে বাধ সেধেছে তুরস্ক। 

তুরস্ক দাবি করেছে, সুইডেন ও ফিনল্যান্ড জঙ্গিবাদে মদদ দেয়। তারা পিকেকে ও ওয়াইপিজির মতো জঙ্গী সংগঠনগুলোকে সরাসরি সহায়তা করে। যারা তুরস্কের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ করে।

ফলে ন্যাটো-সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার ব্যপারে সায় না দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। 

তুরস্ক কিছু শর্ত দিয়ে জানায়, যদি ন্যাটো-ফিনল্যান্ড এ শর্তগুলো মানে তাহলেই তারা শুধুমাত্র সায় দেবে। 

শর্তগুলো হলো: জঙ্গিবাদে মদদ দেওয়া বন্ধ করতে হবে, তুরস্ক যাদের চায় সেই সব জঙ্গীদের তাদের হাতে তুলে দিতে হবে এবং  তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। 

আর তুরস্কের এসব শর্ত পূরণের ক্ষেত্রে সুইডেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ। 

সোমবার সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে যৌথ সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান স্টলটেনবার্গ।

এ ব্যাপারে ন্যাটো সেক্রেটারি জেনারেল বলেন, আমি স্বাগতম জানাই যে সুইডেন ইতিমধ্যেই জঙ্গি-বিরোধী আইন পরিবর্তন করা শুরু করেছে এবং সুইডেন নিশ্চিত করবে ভবিষ্যতে অস্ত্র রপ্তানি ন্যাটোর আইনি কাঠামোর মধ্যে থাকবে, ন্যাটোর একজন সদস্য হিসেবে।

তিনি আরও বলেন, তুরস্ক যেসব বিষয় নিয়ে আপত্তি করেছে এ দুটি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ।

এদিকে পিকেকে এবং ওয়াইপিজের মতো সংগঠনগুলোর ওপর অভিযান চালানোর কারণে ২০১৯ সালে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয় সুইডেন।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২২/ রাত ১০.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit