সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুদক রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ লিবিয়ার বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব চলতি মাসের ২১ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’ নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার

আগামীতে জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনা করবে: অ্যাডভোকেট সালমা ইসলাম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, জাতীয় মহিলা পার্টির আহবায়ক এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামল ছিল উন্নয়নের স্বর্ণযুগ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বিশ্বাস করতেন গ্রাম বাংলার উন্নয়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। তাই তিনি গ্রাম কেন্দ্রিক প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। যার সুফল আজ গ্রাম-বাংলার মানুষ ভোগ করছে। তিনি নারী সমাজের জন্যও অনেক কাজ করে গেছেন।

জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দ ও কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন আপনাদের কাজ হচ্ছে মানুষের ঘরে ঘরে যাওয়া। মানুষের বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদেরকে বুঝিয়ে জাতীয় মহিলা পার্টির পতাকাতলে নিয়ে আসা এবং জাতীয় পার্টিকে শক্তিশালী করা। পল্লীবন্ধুর নীতি আদর্শকে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, মানুষ বিএনপি ও আওয়ামী লীগের শাসনামল দেখেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে অবস্থা! তাতে মানুষ আজ দিশেহারা। সেই দিকে সরকারের কোনো খেয়াল নেই। আর জাতীয় পার্টির শাসনামলে মানুষ কতো সুখে শান্তিতে ছিল, পেট ভরে ভাত খেতে পারতো। জাতীয় পার্টি উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য কাজ করে। শান্তি ও সমৃদ্ধির প্রতীক হচ্ছে জাতীয় পার্টির লাঙ্গল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জয়লাভ করে রাষ্ট্র পরিচালনা করবে।

গাজীপুর জেলা জাতীয় মহিলা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত ওই কর্মী সমাবেশের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য ও জাতীয় মহিলা পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমা আকতার এমপি।

গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাউন্সিলর কামরুজ্জামন মণ্ডলের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সদস্য তসলিমা আকবর রুনা, জেসমিন নূর পিয়াংকা, আসমা আক্তার রুমি, পারুল বেগম, মিথিলা রুয়াজা, গাজীপুর জেলা জাতীয় মহিলা পার্টির নেত্রী জিন্নাত আরা, হাসিনা বেগম, ডলি আক্তার প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit